নতুন কাপড় পরিধান করার দোয়া
নতুন কাপড় পরিধান করার দোয়া
আরবীঃ-
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ
উচ্চারণঃ-
আল্লা-হুম্মা লাকাল-হামদু আনতা কাসাওতানীহি। আসআলুকা মিন খইরিহি ওয়া খইরি মা সুনি‘আ লাহু। ওয়া আ‘ঊযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনি‘আ লাহু।
বাংলা অর্থঃ- হে আল্লাহ্! আপনারই জন্য সকল হাম্দ-প্রশংসা। আপনিই এটি আমাকে পরিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ ও এটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে তার কল্যাণ প্রার্থনা করি। আর আমি এর অনিষ্ট এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।
আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) যখন নতুন কাপড় পরিধান করতেন তখন কাপড়ের নাম যথা—পাগড়ি, জামা অথবা চাদর ইত্যাদি উচ্চারণ করতেন। তারপর তিনি এই দোয়া পড়তেন। (শামায়েলে তিরমিজি, হাদিস : ৪৭)
কোন মন্তব্য নেই